আগরতলা।। আজ বিধানসভায় বিএসির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ২৭ আগস্ট থেকে তিন দিনের ত্রিপুরা বিধানসভার অধিবেশন শুরু হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

এই প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া জানান আগামী ২৭ ২৮ ও ৩১ শে আগস্ট এই তিন দিন অধিবেশন চলবে। ইতিমধ্যেই বিএসির বৈঠকে অধিবেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেও জানিয়েছেন রামপদ জামাতিয়া। তিনি বলেন অধিবেশনে যাতে জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যথাযথভাবে আলোচনা সুযোগ পায় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারপক্ষ ও বিরোধীপক্ষের সদস্যরা যাতে তাদের বক্তব্য তুলে ধরতে পারে সেই অনুযায়ী সময় ও কার্যসূচি নির্ধারণ করা হয়েছে বলে ও তিনি জানান।বিধানসভা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই রাজ্যের মানুষের বিভিন্ন সমস্যা, উন্নয়নমূলক বিষয় এবং জনস্বার্থের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে সদস্যরা যাতে গঠনমূলক আলোচনা করতে পারেন, সেটাই মূল লক্ষ্য বলে তিনি জানান।

বিএসি-তে আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই অধিবেশনের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হবে।রামপদ জমাতিয়া বলেন সকল সদস্যের সহযোগিতায় অধিবেশন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ফলপ্রসূভাবে সম্পন্ন হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *