আগরতলা:প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারি পাড়া স্থিত প্রয়াতের নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধায়ক মীনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য , বাধারঘাট মন্ডল সভাপতি মনীশ দেব সহ উপস্থিত সকলে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।
আরবান আইসিডিএস প্রকল্পের আওতায় পরিচালিত চারিপাড়া ১ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় পড়েছিল। এলাকার শিশু ও মায়েদের কথা মাথায় রেখে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনা রাণী সরকারের উদ্যোগে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বুধবার প্রয়াত জননেতা দিলীপ সরকারের সপ্তম প্রয়াণ দিবস উপলক্ষে এই নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রাণী সরকার সহ এলাকার গণ্যমান্য অন্যান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুন ভাবে চালু হওয়ার ফলে এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা ও পুষ্টি পরিষেবা আরো উন্নত ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানান। তার পাশাপাশি পুরো নিগমের মেয়র দীপক মজুমদার প্রয়াত ও বিধায়ক দিলীপ সরকারের রাজ নৈতিক কর্মজীবন এবং জনগণের সঙ্গে সম্পর্কের বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, অনেকেই রাজনীতিতে আসেন টাকা রোজ গার করার জন্য।কিন্তু প্রয়াত জননেতা দিলীপ সরকার নিজের সম্পত্তি বিক্রি করে জনসেবা করে গেছেন।
