আগরতলা।। রাজ্যে এলেন দেশের প্রথম মহিলা আইপিএস আধিকারিক ড. কিরণ বেদী। তাঁকে কেন্দ্র করে শনিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো পঞ্চম ‘ত্রিপুরা ডায়ালগ ফোরাম টক’।
জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল বিষয় ছিল ‘ড. কিরণ বেদীর সঙ্গে কথোপকথন’।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. কিরণ বেদী ত্রিপুরাকে একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাকৃতিক সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।
রাজ্যের নিজস্ব সম্পদ ও সৌন্দর্যকে উন্নয়নের কাজে ব্যবহার করতে পারলে ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।তিনি আরও বলেন, কোনও রাজ্যের উন্নয়নের জন্য সেই রাজ্যের সম্পদকে চিহ্নিত করা এবং তার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, কার্যকর উদ্যোগ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নয়নের নতুন দিশা তৈরি করা সম্ভব।
পঞ্চম ত্রিপুরা ডায়ালগ ফোরাম টকের এই বিশেষ পর্বে ড. কিরণ বেদীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথনের আয়োজন করা হয়। তাঁর দীর্ঘ প্রশাসনিক ও পুলিশি জীবনের অভিজ্ঞতা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।উল্লেখ্য, ড. কিরণ বেদী ১৯৭২ সালে দেশের প্রথম মহিলা আইপিএস আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা এবং বক্তব্য উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
সব মিলিয়ে পঞ্চম ত্রিপুরা ডায়ালগ ফোরাম টকের এই অনুষ্ঠান ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়। ত্রিপুরার সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যকে মডেল স্টেট হিসেবে গড়ে তোলার বার্তাই উঠে আসে ড. কিরণ বেদীর বক্তব্যে।
