আগরতলা। নেশা মুক্ত ও আত্মনির্ভর পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভা অনুষ্ঠিত হয় । পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কনফারেন্স হলে এই জেলা সভার আয়োজন করা হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, ছিলেন পশ্চিম জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ জেলা পরিষদের বিভিন্ন সদস্যরা। নেশার কবলে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়ছে যুবসমাজ। সরকার নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে। নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। যুব সমাজকে নেশার কবল থেকে বের করে আনতে হবে।

এই সভার প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, সমস্ত পঞ্চায়েত গুলিকে সবুজায়ন করে আয় বৃদ্ধি করা, জল সংরক্ষণ করা, বাল্যবিবাহ এবং নেশা মুক্ত পঞ্চায়েত গড়ে তোলা ও সর্বোপরি আত্মনির্ভর পঞ্চায়েত গঠনের লক্ষ্যে এই বৈঠক থেকে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে।

যাতে আগামী সমাজ সুস্থ ভাবে গঠন হতে পারে। নেশা বিরোধী পদক্ষেপের পাশাপাশি, সমাজের আরেকটা ব্যাধি বাল্যবিবাহ প্রতিহত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *