আগরতলা।। আত্মসমর্পণকারী জঙ্গিরা এখন সাক্ষাৎ করলেন রাজ্যপালের সঙ্গে। তাদের অভিযোগ ১৯৯৫ সালে সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে তারা আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু তখন যে দাবিগুলি রাখা হয়েছিল তার অধিকাংশই এখন পর্যন্ত পূরণ করা হয়নি।

বিভিন্ন জঙ্গিগোষ্ঠী এনএলএফটি, এ টি টি এফ , বিএনসিটি, টিটিওয়াইএফ, এটিবিএফ এর আত্মসমর্পনকারীরা তাদের নয় দফা দাবি নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালের দ্বারস্থ হয়। তাদের দাবি আগামী দিনে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন ও রাস্তা অবরোধ করবেন। এমনটাই জানান আত্মসমর্পণকারী জঙ্গি ও জেএআরসি এর কনভেনার জীবন জয় রিয়াং।

ইদানিং দাবি আদায়ে সক্রিয় হয়ে উঠেছে আত্মসমর্পনকারী জঙ্গিরা। একাধিকবার এরা পথ অবরোধের হুমকি দিয়েছে। বার বারই সরকারের আশ্বাসের পর অবরোধের সিদ্ধান্ত থেকে সরে আসলেও এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। এনিয়ে সরকার ও আত্মসমর্পনকারী জঙ্গিদের ভূমিকায় জনমনে প্রশ্ন উঠেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *