আগরতলা।।ত্রিপুরা হাইকোর্টের প্রবীণ আইনজীবী সংকর ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া রাজ্যজুড়ে। আইনজীবী মহল থেকে রাজনৈতিক অঙ্গন—সবখানেই শোকপ্রকাশ।

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন—পরিবার ও দলীয় সূত্রে খবর।তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে রাজ্যের আইনজীবী মহলসহ বিভিন্ন ক্ষেত্রে।রবিবার তাঁর মরদেহ আগরতলার কংগ্রেস ভবনে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ কংগ্রেস দলের একাধিক নেতা ও কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।সংকর ভট্টাচার্য শুধু একজন আইনজীবীই নন, তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের লিগেল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একজন সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।

আইন ও মানবাধিকার রক্ষার বিভিন্ন আন্দোলনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ—দলীয় সূত্রের দাবি।“সংকর ভট্টাচার্যের প্রয়াণে আমরা এক নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম। তাঁর অবদান আমরা কখনও ভুলতে পারব না। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *