আগরতলা।।অভিনব ভাবে ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রতিবাদী হতে দেখা গেল ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা অটোরিস্কা ইলেকট্রিক ইউনিয়নকে।

শুধু প্রতিবাদী হয়েছে বললে ভুল হবে, ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে সরাসরি দাবি করা হয়েছে সংশ্লিষ্ট ট্রাফিক ইন্সপেক্টর বামপন্থী শ্রমিক সংগঠন সমূহের যৌথ মঞ্চ সি আই টি ইউ এর হয়ে কাজ করছে এবং সরকারকে কালিমা লিপ্ত করার প্রয়াস করছে। ঘটনার বিবরনে প্রকাশ পূর্ব থানায় ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে আজ ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

ডেপুটেশন প্রদান করে সংগঠনের পশ্চিম ত্রিপুরা জেলা প্রভারি লিটন পাল জানান দীর্ঘদিন ধরেই মুক্তা ঘোষের যন্ত্রণায় অতিষ্ট বিভিন্ন অংশের শ্রমিকরা। বিশেষ করে মুক্তা ঘোষ অনৈতিকভাবে জরিমানা আদায়ের নামে শ্রমিকদের হয়রানি করছে এই অভিযোগ তুলেন লিটন পাল। পাশাপাশি মুক্তা ঘোষ কে বামপন্থী শ্রমিক সংগঠনের পৃষ্ঠপোষক আখ্যায়িত করে লিটন পালের স্পষ্ট বক্তব্য হচ্ছে উনার এই সমস্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ বি এম এস মানবে না।

এখানে আরো উল্লেখ করা প্রয়োজন ইতিপূর্বেও মুক্তা ঘোষের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে এখন দেখার বিষয়, আজকের এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে জল কত দূর গড়ায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *