অমরপুর।।এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় দখলদারির অভিযোগের মাঝেই গতকাল ছবিমুড়া-তে উত্তেজনা ছড়ায়। তিপ্রা মথা-র কিছু কর্মী-সমর্থক পর্যটনকেন্দ্রের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়।

তাদের দাবি, এডিসিতে ক্ষমতায় থাকায় এই পর্যটনকেন্দ্র তাদের আয়ত্তে থাকা উচিত।এই ঘটনায় পর্যটন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও, দ্রুত নড়েচড়ে বসে প্রশাসন। অমরপুর মহকুমা শাসক অনুপম চক্রবর্তী ও পুলিশ প্রশাসনের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।রবিবার থেকে ছবিমুড়ায় পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ এপ্রিল একটি বৈঠকে ভবিষ্যৎ পরিচালনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে পর্যটকরা জানিয়েছেন, বর্তমানে নিরাপত্তা ও পরিষেবায় কোনও সমস্যা নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও পর্যটকদের পরিষেবা চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *