আগরতলা।।গতকাল রাতে রামনগর ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম থানার পুলিশের যৌথ উদ্যোগে ভিটারবন এলাকা থেকে জাকির হোসেন,ও সাগর দাস নামে ২জন চোর কে আটক করে পুলিশ।।
তাদের কাছ থেকে ৯ গ্রাম ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে জানাতে গিয়ে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি দাবি করেন গত ২৩ তারিখ চুড়িকান্ডে পশ্চিম আগরতলা থানায় একটি এজাহার দাখিল হয়। এই এজাহারের পরিপ্রেক্ষিতে পশ্চিম থানার পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে তিনজন চোরকে আটক করে। এ তিনজন চোরের নাম হলো শিবু সাহা, সুরজিৎ দেবনাথ এবং সজল সরকার।
পুলিশ আটককৃত এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই চুরি কাণ্ডে যুক্ত আরো দুইজনকে আটক করে। তাদের নাম সায়ন সরকার এবং সোহেল মিয়া। তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ। পরবর্তী সময়ে তাদেরকেও কঠোর জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে আরো দুজনের নাম বেরিয়ে আসে। তারা হলো জাকির হোসেন ও সাগর দাস। গতকাল রাতে রামনগর ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম থানার পুলিশের যৌথ অভিযানে বিটারবন এলাকা থেকে এই দুইজন চোরকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে নয় গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন ও উদ্ধার করে পুলিশ।
এ স্বর্ণের চেইনটির আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৭০ হাজার টাকা হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী। তিনি জানান আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। রানা চ্যাটার্জি দাবি করেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চুরি কান্ডের সঙ্গে আরো কারা কারা জড়িত তা জানা যাবে।
তিনি জানান এটা একটা চুরির গ্যাং। এখন পর্যন্ত এই গ্যাঙের সাতজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আরো তিন চার জনকে আটক করা সম্ভব হবে বলেও তিনি দাবি করেন
