আগরতলা।। বুধবার এডি নগর ড্রপ গেট এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, TR-01-AR-1724 নম্বরের একটি চালবোঝাই এফসিআই গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় টার্নিং নিতে গিয়ে TR-01-Y-0469 নম্বরের একটি মারুতি অল্টো গাড়িকে সজোরে ধাক্কা মারে।

ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্টো গাড়িটির বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায়। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা ও চাঞ্চল্য।অভিযোগ উঠেছে, এফসিআই গাড়িটিতে অতিরিক্ত পরিমাণে চাল বোঝাই ছিল। যদিও এই অভিযোগের সত্যতা যাচাই হওয়া বাকি।এদিকে দুর্ঘটনার পর রাস্তার উপর ক্ষতিগ্রস্ত গাড়িটি পড়ে থাকায় ব্যাহত হয় যান চলাচল। তৈরি হয় যানজট। দুর্ভোগে পড়েন পথচারী থেকে শুরু করে অন্যান্য যানবাহনের চালকরাও।

প্রশ্ন উঠছে, শহরের ব্যস্ত রাস্তায় অতিরিক্ত বোঝাই পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণে কতটা নজরদারি রয়েছে? বড়সড় দুর্ঘটনা এড়াতে কি এবার আরও কঠোর হবে প্রশাসন? এডি নগরের এই দুর্ঘটনা ঘিরে উঠছে সেই প্রশ্নই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *