আগরতলা।।রাজ্যের খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে রাজ্য স্তরের ভোক্তা সচেতনতা শীর্ষক এক সেমিনার আজ আগরতলাতে অনুষ্ঠিত হয়। এই সেমিনারে মন্ত্রীর পাশাপাশি দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন ঠিক একই সাথে বিভিন্ন রেশন শপের ডিলার এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট বৈঠকে খাদ্য দপ্তরের বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করার পাশাপাশি এই সময়ের মধ্যে ভোক্তা সাধারণের সার্বিক সচেতনতার প্রসারে গুরুত্ব আরোপ করা হয়। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের এই বৈঠকের গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী দাবি করেন আগামী দিনে যাতে দপ্তরের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং মানুষের চাহিদা অনুযায়ী কোথাও সিদ্ধ চাল কোথাও আতপ চাল সরবরাহ করা যায় সেই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

এর পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন আক্ষরিক অর্থে গোটা সিস্টেমটাকে আধুনিকীকরণ করার জন্য দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় উদ্যোগ যাতে করে দ্রুততার সাথে গ্রহণ করা যায় সেই বিষয়ে আজকের পর্যালোচনা বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সার্বিকভাবেই আজকের এই বৈঠক সকলের সদর্থক উপস্থিতির মধ্য দিয়ে আগামী দিনে সমাজের মধ্যে ভোক্তা সচেতনতা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে সেই বিষয়ে একটা দিক বলে মন্ত্রী দাবি করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *