আগরতলা।। পুর নিগম , পুর পরিষদ, নাগর পঞ্চায়েতগুলির মধ্যে এখন সুস্থ প্রতিযোগিতা চলছে। কে কত ভালো ভাবে মানুষের জন্যে পরিষেবা দিতে পারবে। লোকাল বডির প্রতি মানুষের আশা আকাঙ্খা বেড়েছে। এই দাবি করলেন মুখ্যমন্ত্রী।

তিনি বিরোধীদের সমালোচনা করতে গিয়ে বলেন, ওদের কাজ নেই , কোথাও কোনো সুযোগ আছে কিনা সেই অপেক্ষাতে বসে থাকে। আর আমাদের কাজ করতে করতেই সময় চলে যায়। মুখ্যমন্ত্রী লোকাল বডির নির্বাচিত প্রতিনিধিদেরকে মানুষের জন্যে কাজ করার পরামর্শ দেন। মানুষ যখন কাজ করার সুযোগ দিয়েছে তাই কাজ করতে হবে।

সবাই মিলে উন্নয়নের জন্যে কাজ করতে বলেন মুখ্যমন্ত্রী। এখন ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। কেন্দ্র , রাজ্য ও লোকাল বডিতেও একই সরকার রয়েছে। বৃহস্পতিবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। সেখানে উপস্থিত মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এই কথাগুলি বলেন।

এদিন আগরতলা পুর নিগমের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সবকয়টি প্রকল্পই জনস্বার্থে গ্রহণ করা হয়েছে। যেন আরো ভালো ভাবে নাগরিক পরিষেবা দেওয়া যায়। এদিন পুর নিগমের কয়েকটি আবর্জনাবাহী অটোরিক্সার উদ্বোধন করা হয়।

সবুজ পতাকা নেড়ে এগুলি চালু করেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ পুর নিগমের আধিকারিক ও কর্পোরেটররা ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *