আগরতলা।। বাইক ও স্কুটি চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে বটতলা এলাকায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের উদ্যোগে এবং সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন হেলমেট ছাড়া বাইক ও স্কুটি চালানো চালকদের থামিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট।সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচি থেকে আশা প্রকাশ করা হয়, প্রকৃত সচেতনতার মাধ্যমে আগামী দিনে যান দুর্ঘটনা, বিশেষ করে দ্বিচক্রযান দুর্ঘটনা থেকে মানুষকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে। হেলমেট ব্যবহার শুধু ট্রাফিক আইনের বাধ্যবাধকতা নয়, এটি চালক ও আরোহীর জীবন সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় বলেও বার্তা দেওয়া হয়।

উদ্যোক্তাদের আশা, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের ফলে বাইক ও স্কুটি চালকদের মধ্যে হেলমেট ব্যবহারের প্রবণতা বাড়বে এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *