আগরতলা : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর ধলেশ্বর এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দুজনকে আটক করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ধলেশ্বর ১০ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে প্রসেনজিত দে ওরফে কুডু নামে এক যুবককে আটক করে পূর্ব থানার পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সূত্র ধরে আরও দুই যুবককে আটক করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় ১৮০০টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ জানান, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য বেশ উল্লেখযোগ্য এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, আটক তিনজনকে শনিবার আদালতে তোলা হবে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *