নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট: কুমারঘাটের ঐতিহ্যবাহী বাবুর বাজারকে আধুনিক ও সবধরনের সুযোগ-সুবিধাসমৃদ্ধ মার্কেট বিল্ডিংয়ে রূপান্তরিত করার লক্ষ্যে উদ্যোগ শুরু হয়েছে। সেই উদ্দেশ্যে সোমবার কৃষি দপ্তরের আধিকারিক, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বাবুর বাজার পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বাজারের বর্তমান অবকাঠামো, উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। দীর্ঘদিনের পুরনো এই বাজার এলাকার ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য বিপণন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এটিকে আধুনিক রূপ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।এ সময় জানানো হয়, পরিকল্পনা বাস্তবায়িত হলে বাবুর বাজার একটি আধুনিক ও আদর্শ বাজারে পরিণত হবে।
এতে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা আরও সহজ হবে, কৃষকরা উন্নত পরিবেশে তাদের পণ্য বিক্রির সুযোগ পাবেন এবং সাধারণ মানুষও উন্নত পরিষেবা উপভোগ করতে পারবেন।সংশ্লিষ্টদের মতে, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং ভবিষ্যতে বাবুর বাজার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করবে
