আগরতলা।। শারদোৎসব মানুষ যেন শান্তিপূর্ণ ভাবে উপভোগ করতে পারেন , প্রতিমা দর্শন করতে পারেন তার জন্যে সমস্ত ব্যবস্থাপনা করছে প্রশাসন। শুক্রবার আগরতলা পুর নিগম, তথ্য সংস্কৃতি দপ্তর, মহকুমা প্রশাসন, পুলিশ ও ট্রাফিক যৌথভাবে এক বৈঠক হয়। পুর নিগমের কনফারেন্স হলে এই বৈঠক হয়েছে।

মায়ের গমন, ট্রাফিক ব্যবস্থাপনা, সহ পুজোর যাবতীয় বিষয় আসয় , প্রশাসনিক ব্যবস্থাপনা এই সমস্ত বিভিন্ন বিষয়ে এদিন গুরুত্তপুর্ন আলোচনা হয়েছে। বৈঠকে সমস্ত কর্পোরেটররা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে পুরো বিষয়টি তুলে ধরেন মেয়র দীপক মজুমদার। তিনি জানান, আগামী ২৩ অক্টোবর মায়ের গমন অনুষ্ঠান হবে। সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হবে।

প্রতিটি ক্লাব ৭ টির বেশি গাড়ি রাখতে পারবেনা শোভাযাত্রায়। পারফর্মেন্সের জন্যে ১০ মিনিট করে সময় দেওয়া হবে। শারদোৎসব যেন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় মেয়র সকল অংশের নাগরিকদের প্রতি সেই আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *