আগরতলা।। স্ট্যান্ড ও ওয়েস্টার্ন বাইপাস কে একত্রিত করার লক্ষ্যে বামুটিয়া থেকে সাবরুম পর্যন্ত যে বাইপাসের কাজ চলছে সেই কাজের কিছুটা ধীরগতির ফলে বর্ডার এলাকা থেকে জয়পুর পর্যন্ত রাস্তায় একাধিক জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে জনসাধারণের চলাচলে সৃষ্টি হচ্ছে সমস্যার।

এই সমস্যা নিরসনে বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদার পুর কমিশনার সাজু ওয়াহেদ সহ অন্যান্য আধিকারিকরা সেই এলাকা পরিদর্শন করে।সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেয়র দীপক মজুমদার জানান ওয়েস্টার্ন বাইপাস করার ক্ষেত্রে ধীরগতিতে কাজ করায় বর্ডার গোল চক্কর এলাকা থেকে জয়পুর পর্যন্ত রাস্তার একাধিক জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।

বর্তমানে বর্ষাকাল চলছে তাই সেই জায়গায় জল জমে যাচ্ছে কিছু কিছু মানুষের বাড়ি-ঘরেও জল ডুকছে। কারণ বাইপাস রোড নির্মাণের জন্য ড্রেন গুলিও বন্ধ হয়ে রয়েছে। তাই ওই এলাকার মানুষের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা থেকে রেহাই দিতে আজকের এই পরিদর্শন।

তিনি বলেন এখানে কাজের বরাদ্দপ্রাপ্ত এজেন্সি, প্রশাসনিক আধিকারিক সহ এলাকার কাউন্সিলর সকলেই এই স্থানের জনগণের দুর্ভোগ লাঘব করার জন্য অতিসত্বর ড্রেন গুলি খুলে দেওয়া এবং যে সকল জায়গায় জল জমাট বেঁধে রয়েছে তা নিষ্কাশন করার ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

আগামী সাত দিনের ভেতর জনসাধারণের চলাচলের জন্য অস্থায়ীভাবে রাস্তাটিকে সংস্কার করার উদ্যোগ নেওয়া হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মেয়র দীপক মজুমদার ।দীপক মজুমদার বলেন এজেন্সি যে ওই হোক সময়ের কাজ সময় শেষ করতে হবে।

রাজ্য সরকার সময়ের কাজ সময়ে শেষ করার উপর অগ্রাধিকার দিচ্ছে। ফলে সময়ের কাছে সময় শেষ না করা হলে এজেন্সিকে বাতিল করা হচ্ছে।তিনি বলেন এজেন্সি যেই আসুক না কেন আমাদের লক্ষ্য হচ্ছে সময়ের কাজ সময়ে শেষ করা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *