আগরতলা।। আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া ১২ গ্রাম ওজনের স্বর্ণের চেইনসহ কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার পশ্চিম থানার ওসি সনজিৎ সেন সংবাদমাধ্যমকে জানান, আখাউড়া রোড এলাকার বাসিন্দা প্রীতিদাস চৌধুরীর বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরি যায়। এ ঘটনায় তিনি পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বটতলা ফাঁড়ির পুলিশ। তদন্তে নেমে আখাউড়া রোড এলাকা থেকে বাড়ির কাজে যুক্ত এক মহিলাকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে ১২ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলাকে মঙ্গলবার আদালতে পেশ করা হয় । এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *