আগরতলা: PRTC সহ একাধিক জ্বলন্ত দাবিতে এবার পথে নামল বামপন্থী ছাত্র-যুব সংগঠন DYFI ও TYF। শুক্রবার সংগঠনের নেতৃত্ব পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন।

তাদের মূল দাবিগুলি হল – সরকারি চাকরির ক্ষেত্রে অবিলম্বে PRTC বাধ্যতামূলক করা, রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত এবং বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করা। ডেপুটেশন শেষে DYFI-র রাজ্য সম্পাদক নবারুণ দেব সাংবাদিকদের জানান, “সরকারি চাকরিতে বহিরাগতদের ভিড় বাড়ছে, স্থানীয় ছেলে-মেয়েরা বঞ্চিত হচ্ছে।

অবিলম্বে PRTC বাধ্যতামূলক করতে হবে।” পাশাপাশি তিনি DG-র রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে করানোর দাবি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *