আগরতলা।। প্রতি বারের মতো এবারেও দেশের স্বাধীনতা দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়।
শনিবার সকালের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায়, দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা। জাতীয় পতাকা , দলীয় পতাকা সহ অন্যান্য শাখা সংগঠনগুলির পতাকা উত্তোলনের পর উপস্থিত সবাই দেশের বীর স্বাধীনতা সংগ্রামী ও মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই বিশেষ দিনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যেন বিকৃত না হয় তার জন্যে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
