আগরতলা।। যথাযোগ্য মর্যাদায় সিপিআইএম এর রাজ্য কার্যালয়ে পালন করা হলো স্বাধীনতা দিবস। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
স্বাধীনতা দিবস উপলক্ষে এ দিন উপস্থিত সকলে স্বাধীনতা অর্জনের যে লক্ষ তা অর্জনের জন্যে প্রস্তাবনা পাঠ করে শপথ গ্রহণ করেন। শনিবার সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী ছাড়াও প্রাক্তন মন্ত্রী মানিক দে , পবিত্র কর ,নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্নরা।
জিতেন্দ্র চৌধুরী বলেন, আজকের এই দিনটি হচ্ছে আমাদের জাতীয় জীবনের গৌরবময় দিবস। স্বাধীনতা অর্জনের যে লক্ষ তা অর্জনের জন্যে প্রস্তাবনা পাঠ করে উপস্থিত সবাই শপথ গ্রহণ করেন বলে জানান তিনি।
দেশের সংবিধান , যুক্ত রাষ্ট্রীয় কাঠামো , গণতন্ত্র , ধর্ম নিরপেক্ষতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
