সোনামুড়া।।সোনামুড়া থানার অন্তর্গত একাধিক এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করল পুলিশ ও বিএসএফ।রবিবার গভীর রাতে কোলুবাড়ি, এন.সি নগর, দুর্গাপুর ও শ্রীমন্তপুরের সীমান্তবর্তী জঙ্গলে অভিযান চালায় Border Security Force এবং সোনামুড়া থানার পুলিশ।

অভিযানে প্রায় ৩৩ কেজি গাঁজা, ১৩০ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এই মাদকদ্রব্যগুলি সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যেই মজুত করা হয়েছিল।

সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য সাড়ে আট লক্ষ টাকার কাছাকাছি।কারা এই চোরাচালানের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *