আগরতলা ।। শর্ত সাপেক্ষে প্রাইভেট প্র্যাকটিস বন্ধে রাজি চিকিৎসকরা, একাধিক দাবিতে সরব এজিএমসি টিচার্স ফোরাম রাজ্য সরকারের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তে নীতিগতভাবে সম্মতি জানালেও একাধিক শর্ত পূরণের দাবি তুলেছে এজিএমসি টিচার্স ফোরাম।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফোরামের সদস্যরা জানান, সরকারি হাসপাতালে পরিষেবা আরও উন্নত করার স্বার্থে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তকে তারা সমর্থন করেন। তবে এর পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া একাধিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।চিকিৎসকদের দাবি, সার্ভিস রুলস, বেতন কাঠামো, পদোন্নতি নীতি এবং ফ্যাকাল্টি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলির দ্রুত সমাধান করতে হবে। একই সঙ্গে, ‘প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে না পারলে বেরিয়ে যাও’— এই ধরনের মন্তব্যে অনেক চিকিৎসক আঘাত পেয়েছেন বলেও দাবি করে এজিএমসি টিচার্স ফোরাম।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার যদি চিকিৎসকদের ন্যায্য দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে তারা সহযোগিতা করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *