আগরতলা।। বরাবর আগরতলা মহিলা মহাবিদ্যালয় বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় উদ্যোগ এবং কর্মশালা গ্রহণের মধ্য দিয়ে সমাজকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নিয়ে চলার প্রচেষ্টা করে। একই রকম ভাবে এবার মহিলা মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা এবং রসায়ন বিভাগের যৌথ উদ্যোগে দুই দিনের বিশেষ জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবারের এই জাতীয় সম্মেলনের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে উচ্চ শিক্ষা দপ্তর, বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এমনটাই জানা গেছে।উদ্বোধনী দিনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কল্যাণ কুমার চট্টোপাধ্যায় প্রফেসর দেবাদ্যকে ঘোষাল সহ বিভিন্ন অংশের অধ্যাপক গবেষক এবং উৎসাহী ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আক্ষরিক অর্থেই এই আয়োজন প্রকৃতভাবে বিজ্ঞান সম্মতভিত্তির উপর নির্ভর করে আগামীর পথচলা কে বলিষ্ঠ করতে চলেছে এই বিষয়টা একাধিকবার উঠে এসেছে আজকের এই আয়োজনের মঞ্চ থেকে
