আগরতলা :শুক্রবার গোর্খাবস্তির এ আর ডি ডি দপ্তরের উদ্যোগে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”র অঙ্গ হিসাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরের উদবোধন করেন মন্ত্রী সুধাংশু দাস।
উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল,দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা।আজকের এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।এধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানান মন্ত্রী এবং রক্তদাতাদের সম্মানিত করেন তিনি।
এ আর ডি ডি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আরো বলেন,বিজ্ঞান এবং তথ্যপ্রযুক্তির যুগে আমরা অনেক কিছু করতে পারি। এমনকি চাঁদেও মানুষ পৌঁছে গেছে।কিন্তু এখন পর্যন্ত রক্তের কোন বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। তাই রক্তের একমাত্র বিকল্প হচ্ছে একজন মানুষের শরীর থেকে আরেক জন মানুষকে রক্ত স্থানান্তরিত করা। কারণ মানুষ অনেক কিছুই দান করতে পারে। কিন্তু তা স্বল্প সময়ের জন্য।নিজের শরীর থেকে রক্ত দান করা মানে ভগবান সেবা করা বলেও মন্ত্রী মন্তব্য করেন।
এই দিনের রক্তদান শিবির কে ঘিরে প্রাণীর সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।দপ্তরের তরফে জানানো হয় আগামী দিনেও রক্তদান কর্মসূচীর মতো সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।
