আগরতলা।।রাজ্যের উন্নয়নের পথে আরও এক ধাপ অগ্রগতি। ১৪ নং বাধার ঘাট বিধানসভা এলাকার অন্তর্গত পল্লান পাড়া পঞ্চায়েত অফিসের নতুন ভবনের নির্মাণ কাজের শুভারম্ভ করা হলো আজ।

এই শুভ সূচনার উদ্বোধন করেন এলাকার বিধায়িকা মীনা রানি সরকার। তাঁর হাত ধরেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় বহুল প্রত্যাশিত এই নির্মাণ প্রকল্পের কাজ।জানা গেছে, প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই নতুন পঞ্চায়েত ভবন সম্পূর্ণ হলে স্থানীয় প্রশাসনিক পরিষেবা হবে আরও দ্রুত, স্বচ্ছ ও জনমুখী। সাধারণ মানুষের বিভিন্ন সরকারি কাজকর্মের সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিষেবা গ্রহণের প্রক্রিয়া হবে আরও সহজ ও কার্যকর।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন স্থানীয়রা। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে নতুন এই ভবন এলাকায় সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিধায়িকা মিনা রানী সরকার।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *