আগরতলা।। রামনগর ৪ নম্বর এলাকায় গত দুই দিন আগে একটি আবাসন ফ্ল্যাটে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন শুভ্রজিৎ চৌধুরী। চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার-পরিজন এবং এলাকাবাসীর মধ্যে।

রবিবার প্রয়াত শুভ্রজিৎ চৌধুরীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী, মা এবং অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস দলের নেতৃত্বরা । আশীষ কুমার সাহা কি দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেন। তিনি বলেন কংগ্রেস দল সর্বদা ওই পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করছে। পাশাপাশি প্রয়াত শুভ্রজিতের পরিবারের সদ্য বিধবা স্ত্রীকে একটি সরকারি চাকরি দিয়ে পরিবারটি যাতে ভবিষ্যতে তাদের দিনানিপাত করতে পারে তার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

পাশাপাশি আশীষ কুমার সাহা জানান প্রাথমিকভাবে জানা গেছে টিএনজি সি এল এর গ্যাস লাইনের ত্রুটি থেকেই এই দুর্ঘটনা সংগঠিত হয়েছে। তাই তার দাবি, যাদের গাফিলতির কারণেই এ ধরনের ঘটনা সংঘটিত হয়ে থাকুক তাদের প্রতি সরকার যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে। পাশাপাশি শহরে বর্তমানে যে সকল বহু তলগুলি নির্মীয়মান কিংবা নির্মাণ কার্য শেষ হয়েছে সেই গুলিতে ঝুঁকিপূর্ণ যে সমস্ত কাজ রয়েছে সেগুলি সঠিকভাবে করা হয়েছে কিনা তার জন্য এখন থেকে বহু তলগুলি নির্মাণ কাজ খতিয়ে দেখা হোক বলেও তিনি দাবি করেন।

এসময় কংগ্রেস দলের নেতৃত্বের পক্ষ থেকে ঘটনাটির নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *