আগরতলা।।২০১৮ সালে এই রাজ্যে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশেষ করে মানিকের পরিবর্তে হিরা মডেলের গল্প শোনানো হয়েছিল, অথচ রাজ্যে বর্তমানে কয়লার শাসনও নেই, এমনটাই দাবি করলেন সিপিআইএম নেতা অমল চক্রবর্তী। এখানে উল্লেখ করা প্রয়োজন আগরতলা পুর নিগমের অন্তর্গত পূর্ব জুনের বিভিন্ন প্রকারের সমস্যা নিয়ে আজ সিপিআইএম দলের তরফ থেকে পুর নিগম বরাবরে ডেপুটেশন কর্মসুচি সংগঠিত করা হয়।

এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত থেকে অমল চক্রবর্তী উপরে উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও দাবি করেছেন প্রতিনিয়ত পুর নিগমের অপদার্থতায় নিগম বাসী ভুগছে, অল্প বৃষ্টিতেই জল জমে যায় , মশার যন্ত্রণা থেকে শুরু করে করের বোঝা নিয়ে সাধারণ মানুষ দিশাহীন ভাবে জীবন যাপন করছেন এই দাবি তুলে ধরে অমল চক্রবর্তী সরকারের উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে গিয়ে অনতিবিলম্বে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয় তুলে ধরেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন অমল চক্রবর্তী সহ বিভিন্ন অংশের বাম নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *