আগরতলা।। ত্রিপুরা পুলিশ তথা রাজ্যের ক্ষেত্রে এক অধ্যায়ের সমাপ্তি বলা যায়। ত্রিপুরা পুলিশের দীর্ঘদিনের স্তম্ভ বলে পরিচিত মৃত্যুর দিন পর্যন্ত দায়িত্বে থাকা পুলিশের ডি জিপি অনুরাগ ধ্যানকর গতকাল প্রয়াত হয়েছেন।

অনেক প্রশ্ন তৈরি করে পুলিশের মহা নির্দেশকের এই অকাল মৃত্যু রাজ্যের পাশাপাশি গোটা দেশকে ভাবিয়ে তুলেছে। এরই মধ্যে প্রথা অনুযায়ী পুলিশের হেডকোয়ার্টাররে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এই পর্বে ভারপ্রাপ্ত ডিজিপি জিএস রাও সহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় ভারপ্রাপ্ত ডিজিপি দাবি করেছেন এই মৃত্যু মেনে নেওয়া যায় না। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন পুলিশ নিজের মতো করে ঘটনার তদন্ত করছে। এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা না হলেও উচ্চপর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে যে তদন্ত কাজ এগিয়ে যাবে সেই ইঙ্গিত দিয়েছেন ভারপ্রাপ্ত ডিজিপি।

পাশাপাশি তিনি জানিয়েছেন সচিবালয় সহ বিভিন্ন জায়গায় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার পর অনুরাগ ধ্যানকরের নিথর দেহ নিয়ে যাওয়া হবে প্রথমে দিল্লিতে এরপর দিল্লি থেকে উত্তরপ্রদেশের নিজের গ্রামে নিয়ে গিয়ে আগামীকাল সকাল ৯ টার দিকে অন্তিম কাজ সম্পন্ন করা হবে। তিনি জানান প্রয়াত অনুরাগ ধ্যান করের একমাত্র ছেলে কানাডা থেকে আজই দেশে ফিরবেন বলে জানা গেছে।

উনার ছেলে আসার পর আগামীকাল আনুমানিক সকাল ৯ টার দিকে উনার শেষকৃত্য সম্পন্ন হবে।এই সময়ে ত্রিপুরা পুলিশের তিনজন আধিকারিক উপস্থিত থাকবেন এমনটাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারপ্রাপ্ত ডিজিপি।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *