আগরতলা।। গত দেড় মাসে হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল ফোন উদ্ধার করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। অভিযোগ নথিভুক্ত করে পশ্চিম থানার পুলিশ সি ই আই আর পোর্টাল এর মাধ্যমে ট্র্যাক করে উদ্ধার করে।

মোট ২৬টি মোবাইল উদ্ধার করা হয় । সোমবার উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে । সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানান এসডিপিও পান্নালাল সেন।

তিনি জানান ত্রিপুরা সহ বহিঃরাজ্য থেকেও মোবাইলগুলি উদ্ধার করা হয়। যে কেও মোবাইল হারিয়ে গেলে থানার দ্বারস্থ হওয়ার আহ্বান যান তিনি।

এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান মোবাইলের প্রকৃত মালিকরা। এর আগেও পুলিশ হারিয়ে যাওয়া বহু মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *