আগরতলা।। রাজধানীর নন্দনগর ডন বসকো স্কুলের সামনে থেকে পুর নিগমের তরফে বাজার উচ্ছেদ নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিরসনে উদ্যোগী বিজেপির জনজাতি মোর্চা। অভিযোগ একাংশ রাজনৈতিক নেতৃত্ত বিষয়টিতে রাজনীতির রং লাগিয়ে জাতি জনজাতির মধ্যে বিভেদ ঘটানোর অপচেষ্টা করছে।
তাই প্রদেশ বিজেপির জনজাতি সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল সোমবার পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে সাক্ষাৎ করেন। তারা সেখানকার পরিস্থিতি দেখে আসার জন্য মেয়রের কাছে আবেদন রাখেন।
সেইসঙ্গে বাজার উচ্ছেদ ঘিরে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করেন। জনজাতি চায় উন্নয়নমূলক কাজের জন্যে কোনো সমস্যা সামনে এলে তা আলোচনার মাধ্যমে সমাধানের জন্যে। বিরোধীরা বিশেষ করে সিপিএম যেন জাতি জনজাতির মধ্যে বিরোধ বাধানোর চেষ্টা না করে।
সরকারের সিদ্ধান্তকে জাতিগত ভাবে না নিয়ে উন্নয়নের জন্যে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানানোর আহ্বান জানান জনজাতি মোর্চার প্রতিনিধিরা। মেয়র আগামী ১৯ অথবা ২০ অগাস্ট সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে আশ্বস্ত করেছেন।
