আগরতলা।। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলায় শুরু হলো তিনদিনব্যাপী ‘কীর্তন বিষয়ক কর্মশালা’।
শুক্রবার থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।আগরতলার খেজুরবাগানস্থিত ভগৎ সিং যুব আবাস কেন্দ্রের প্রেক্ষাগৃহে আয়োজিত এই কর্মশালায় কীর্তনের বিভিন্ন দিক, এর ঐতিহ্য, সংস্কৃতি এবং চর্চা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল মনিকা দাস দত্ত, পশ্চিম জেলা সভাপতি বিশ্বজিৎ শীল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসর ভট্টাচার্য এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক, শিল্পী, সংস্কৃতিপ্রেমী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
