আগরতলা।। গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আজ বিশ্ব চা দিবস প্রতিপালিত হচ্ছে, ত্রিপুরাতে প্রথমবারের মত এই দিনটা সাড়ম্বরে প্রতিপালন করল ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড।প্রথমবারের মতো ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে বিশ্ব চা দিবস উদযাপন করা হয়।

এই আয়োজন উপলক্ষে উপস্থিত বিভিন্ন স্তরের অতিথি থেকে শুরু করে চা শিল্পের সাথে যারা যুক্ত সংশ্লিষ্ট সকলের মধ্যে এক উৎসাহ পূর্ন পরিমণ্ডল পরিলক্ষিত হয়েছে।এই আয়োজনে ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সমীর ঘোষ, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমূখ উপস্থিত ছিলেন। নিজের আলোচনার মধ্য দিয়ে সমীর ঘোষ আজকের দিনটার তাৎপর্য তুলে ধরার পাশাপাশি এই সময়ের মধ্যে ত্রিপুরাতে চা এর নিরন্তর বিকাশ ঘটে চলেছে বলে দাবি করেন।

সাম্প্রতিক সময়ে ত্রিপুরার বাজারে ত্রিপুরা চা উন্নয়ন লিমিটেডের চায়ের কদর বিভিন্নভাবে বেড়েছে এবং অর্থনৈতিকভাবেও এই চা প্রচন্ড ইতিবাচক ফল দান করছে, দাবি করেন শ্রী ঘোষ। আজকের এই আয়োজনে একদিকে যেমন চা শিল্পের প্রাসঙ্গিকতা ,তাৎপর্য এবং ত্রিপুরার পরিপ্রেক্ষিতে চায়ের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, ঠিক একই রকম ভাবে আশা প্রকাশ করা হয় সকলের সাহচর্যে এবং উদ্যোগের মধ্য দিয়ে এই চা শিল্পের বিকাশ অবশ্যই ঘটবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *