আগরতলা।। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বার্ষিক প্রেস মিট ২০২৬ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন্যান্য সংবাদমাধ্যমের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত সকল সংবাদমাধ্যম প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই অনুষ্ঠান শুধুমাত্র আর্থিক পরিসংখ্যান উপস্থাপনের জন্য নয়, বরং একটি জনমুখী ব্যাংক হিসেবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রা, সাফল্য, দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।ব্যাংকের মাননীয় চেয়ারম্যান শ্রী সত্যেন্দ্র সিংহ, জেনারেল ম্যানেজার শ্রী অনুপ কুমার সাহা এবং চিফ ম্যানেজার শ্রী সৈলেশ ভি রঞ্জন অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তাঁরা ব্যাংকের সামগ্রিক সাফল্য, আর্থিক শক্তি, গ্রাহক পরিষেবা, ডিজিটাল উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে মাত্র চারটি শাখা নিয়ে যাত্রা শুরু করে মূলত গ্রামীণ কৃষক, কারিগর ও সমাজের দুর্বল শ্রেণির মানুষের সেবার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে ব্যাংকটি রাজ্যের আটটি জেলায় ১৫০টি শাখা ও ১২টি আল্ট্রা স্মল ব্রাঞ্চ নিয়ে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলেছে। ১৯৭৬ সালে ₹৪.৫২ লক্ষ টাকার ব্যবসা থেকে বর্তমানে ব্যাংকের মোট ব্যবসা ₹১৫,৪২২ কোটিতে উন্নীত হয়েছে।

পরিকাঠামো সম্প্রসারণ ব্যাংকের বর্তমানে রাজ্যজুড়ে ৪৩টি এটিএম রয়েছে, যার মধ্যে ২৪টি গ্রামীণ, ১৬টি আধা-শহরাঞ্চলে এবং ৩টি শহরাঞ্চলে অবস্থিত। এর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং পরিষেবা আরও শক্তিশালী হয়েছে।২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক সাফল্য• মোট ব্যবসা বৃদ্ধি পেয়ে ₹১৫,৪২২ কোটি• আমানত বৃদ্ধি পেয়ে ₹১০,৮৮৯ কোটি• ঋণ বৃদ্ধি পেয়ে ₹৪,৫৩২ কোটি• সিডি রেশিও উন্নীত হয়ে ৪১.৬২%• অপারেটিং প্রফিট ₹২৩৬.১০ কোটি• নিট মুনাফা ₹১৮৪.৮৪ কোটি (৭৬% এরও বেশি বৃদ্ধি)• বছরে মোট ঋণ বিতরণ ₹২,৮৫৪.৭১ কোটি সম্পদের গুণমান ও স্থিতিশীলতা• গ্রস এনপিএ কমে ২.৮৯%• নেট এনপিএ শূন্য• ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও ২৮.৫৮%এটি ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, সুশৃঙ্খল ঋণ ব্যবস্থাপনা এবং কার্যকর পুনরুদ্ধার প্রক্রিয়ার প্রতিফলন।

উৎপাদনশীলতা বৃদ্ধি:• প্রতি শাখায় ব্যবসা ₹১০২.৮১ কোটি• প্রতি কর্মী ব্যবসা ₹১৭.৭৭ কোটি অগ্রাধিকার খাত ও গ্রামীণ উন্নয়ন:• কৃষি ও সংশ্লিষ্ট ঋণ ₹১,১১৯.০৫ কোটি• মোট অগ্রাধিকার খাত ঋণ ₹৩,৪৯৯.৮১ কোটি (৭৭.২২%)**আর্থিক অন্তর্ভুক্তিতে নেতৃত্ব:• ৫.৩৯ লক্ষ প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট• ৪.৫৮ লক্ষ প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা• ১.৭৩ লক্ষ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা• ১.৮৯ লক্ষ অটল পেনশন যোজনা গ্রাহক গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থান সহায়তা:• ২৯,৬৬১টি কিসান ক্রেডিট কার্ড ঋণ• ১৬,৩৬০টি স্বনির্ভর গোষ্ঠী ঋণ• ১২,৫০৪টি মুদ্রা ঋণ• PMEGP, স্বাবলম্বন, PMFME, PM SVANidhi, RTO ঋণ সহ নানা প্রকল্পে সহায়তা বাসস্থান ও শিক্ষা সহায়তা• ১,১০১টি গৃহঋণ অনুমোদন (₹২৬০.৬৪ কোটি)• শিক্ষা ঋণ ৮৬টি (₹৪.৫৮ কোটি) ডিজিটাল রূপান্তর• ই-ব্যাংক গ্যারান্টি চালু• পিএনবি-র সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড• মোবাইল ব্যাংকিংয়ে BBPS, IMPS ও নিরাপত্তা আপগ্রেড• ৬টি ই-লবি চালু, আরও ৯টি প্রক্রিয়াধীন• ৪৮৭টি বিসি পয়েন্ট, যার মধ্যে ১৪৮টি বিসি সখী• আধার ডাটা ভল্ট ও উন্নত ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা সামাজিক দায়বদ্ধতা

(CSR):ক্রীড়াবিদ, পর্বতারোহী ও যুবসমাজকে সহায়তা, দরিদ্রদের কম্বল বিতরণ, শিক্ষা, ক্রীড়া ও পরিকাঠামো উন্নয়নে সহযোগিতা এবং পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।স্বীকৃতি ও পুরস্কার• APY প্রচারে সর্বভারতীয় RRB-গুলির মধ্যে ২য় স্থান• একাধিক ডায়মন্ড, লিডারশিপ ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড• SHG ঋণ প্রচারে ১ম স্থান• আঞ্চলিক সরস মেলায় শ্রেষ্ঠ বিভাগীয় স্টল• SKOCH Award 2025 লাভ ভবিষ্যৎ পরিকল্পনা • ডিজিটাল ব্যাংকিং আরও শক্তিশালী করা• কৃষি, MSME ও গ্রামীণ উদ্যোক্তাদের ঋণ সম্প্রসারণ• গ্রাহক পরিষেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি• আত্মনির্ভর ভারত ও বিকশিত ত্রিপুরার লক্ষ্যে সহায়তা ।

অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের সকল প্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক, ফটোসাংবাদিক, ক্যামেরাপার্সন ও ডিজিটাল মিডিয়া কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, সংবাদমাধ্যম শুধু পর্যবেক্ষক নয়, উন্নয়নের এক গুরুত্বপূর্ণ অংশীদার।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ভবিষ্যতেও জনগণের আস্থা, গ্রাহকসেবা এবং ত্রিপুরার উন্নয়নের সহযাত্রী হিসেবে কাজ করে যাবে।ত্রিপুরা গ্রামীণ ব্যাংক জনগণের ব্যাংক, উন্নয়নের অঙ্গীকারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *