আগরতলা: ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে এবার অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ বর্ষ স্যন্দন শারদ সম্মান ২০২৬। ২০১৩ সালে পথচলা শুরু হয়েছিল স্যন্দন শারদ সম্মানের। এবছর তা ত্রয়োদশ বর্ষে পদার্পণ করছে।ত্রিপুরার জাতি-উপজাতির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব দুর্গাপূজা।

এই উৎসবকে ঘিরে প্রতিবছর রাজ্যজুড়ে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠন পুজোর মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জায় নান্দনিকতার অনন্য নিদর্শন তুলে ধরে।গত ১২ বছর ধরে স্যন্দন পত্রিকার উদ্যোগে ‘স্যন্দন শারদ সম্মান’ আয়োজন করা হয়ে আসছে। এই অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপূজার মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা এবং সামগ্রিক আয়োজনের ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জনকারী ক্লাব ও পুজো কমিটিগুলিকে সম্মানিত করা হয়।

গত কয়েক বছর ধরে স্যন্দন পত্রিকা ও স্যন্দন টিভি শারদ সম্মানে ৫০টিরও বেশি ক্লাব ও পুজো কমিটি অংশগ্রহণ করে আসছে। এবছরও ব্যাপক সাড়া পাওয়ার প্রত্যাশা রয়েছে আয়োজকদের।*পুরস্কারের বিভাগসমূহ:*১. সেরার সেরা২. সেরা প্রতিমা – চ্যাম্পিয়ন ও রানার্স৩. সেরা মণ্ডপ – চ্যাম্পিয়ন ও রানার্স৪. বড় বাজেটের পুজো – চ্যাম্পিয়ন ও রানার্স৫. মাঝারি বাজেটের পুজো – চ্যাম্পিয়ন ও রানার্স৬. ছোট বাজেটের পুজো – চ্যাম্পিয়ন ও রানার্স৭. সেরা আলোকসজ্জা – চ্যাম্পিয়ন ও রানার্স৮. আবাসন পুজো – সেরা ৫৯. বিশেষ পুরস্কার১০. সম্পাদকের পছন্দ (Editor’s Choice)

দুর্গাপূজার সৃজনশীলতা, নান্দনিকতা, ঐতিহ্য ও সামাজিক বার্তাকে উৎসাহিত করার পাশাপাশি পুজো আয়োজকদের সম্মান জানানোই স্যন্দন শারদ সম্মানের মূল উদ্দেশ্য। এবারের আয়োজনে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছে নির্মাণ কনস্ট্রাকশন (Nirmaan Construction)।

এ বছরের বিচারকমণ্ডলীতে রয়েছেন -*নভোজ্যোতি ভারতী – গ্রাফিক্স ডিজাইনার জয়দীপ ভট্টাচার্য – অধ্যাপক, সরকারি আর্ট কলেজ, ত্রিপুরা জয়ন্ত দেব – শিল্পী ও চিত্রকলা শিক্ষক ঈশিতা দাস – স্বাধীন শিল্পী ও ইলাস্ট্রেটর স্যন্দন শারদ সম্মানের আবেদনপত্র স্যন্দন পত্রিকা কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ অক্টোবর ২০২৬।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *