আগরতলা।। জাতীয় টিকাকরণ দিবস তথা পালস পোলিও দিবস-২০২৬ উপলক্ষে রবিবার পশ্চিম ভুবনবন ইউপিএইচসিতে রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশুদের পোলিওর মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখতে এবং পোলিও-মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নির্ধারিত বয়সের শিশুদের মুখে পোলিও টিকার দুই ফোঁটা খাইয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এদিন স্বাস্থ্যকর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণে টিকাকরণ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পোলিও প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো সময়মতো প্রতিটি শিশুকে পোলিও টিকা প্রদান। তাই অভিভাবকদের সচেতন হয়ে পাঁচ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে টিকাকরণ কেন্দ্র বা বুথে নিয়ে এসে পোলিওর দুই ফোঁটা টিকা খাওয়ানোর আহ্বান জানানো হয়।পালস পোলিও টিকাকরণের গুরুত্ব এবং পোলিও-মুক্ত ভারত গঠনে সম্মিলিত অঙ্গীকারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন ব্যাপক জনসচেতনতামূলক প্রচারও চালানো হয়।

স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *