আগরতলা : বিগত কয়েকদিন ধরে ই কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন অঞ্চলে বেনামে জঙ্গি কার্যকলাপ শুরু হয়েছে।এই খবর পুলিশের কাছেও চলে আসে।যথারীতি পুলিশ প্রশাসন পর্দার আড়াল থেকে জঙ্গি কার্যকলাপ কারা পরিচালনা করছে তার একটি সূত্র চলে আসে।সেই পরি প্রেক্ষিতে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কাঞ্চনপুরে গ্রেপ্তার এক টি.ইউ.এন. এফ-জঙ্গি সংগঠনের শীর্ষ জঙ্গি নেতা তথা রিক্রুটিং কমান্ডার।

ধৃত জঙ্গি নেতার নাম ভি.এল রিয়াং।নাইসিং পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জঙ্গি নেটওয়ার্কে বড় ধাক্কা!কাঞ্চনপুরে ধরা পড়ল রিক্রুটিং কমান্ডার!কাঞ্চনপুরে নিরাপত্তা বাহিনীর জোরালো অভিযানে ধরা পড়ল টি ইউ এন এফ-এর কুখ্যাত জঙ্গি নেতা তথা রিক্রুটিং কমান্ডার ভানলাল লিয়ানা রিয়াং ওরফে অর্ণজয় রিয়াং (৪৮)ওরফে পাস্টর!পুলিশ সূত্রে জানা গেছে,দামছড়া- কাঞ্চনপুর সড়কে টিএসআর ১৩ তম ব্যাটালিয়নের টহল দারি দল তাঁকে পাকড়াও করে!দীর্ঘদিন ধরে যুবকদের জঙ্গি দলে টানার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে!গ্রেপ্তারের পর ভাংমুন থানায় মামলা রুজু হয়েছে!

পুলিশের জালে আটক রিক্রুটিং কমান্ডার কে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। আর কারা কারা এই জঙ্গির নেটওয়ার্ক এর সঙ্গে যুক্ত রয়েছে তা নিয়ে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।এলাকায় চাঞ্চল্য তুঙ্গে!এই খবর শুধু খবর নয়,এটা নিরাপত্তার বড় বার্তা!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *