আগরতলা।। আগরতলায় বড় সাফল্য পুলিশের। রামনগর এলাকায় একাধিক চুরির ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ রামনগর ৪ নম্বর রোড এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করে মোট ৭ জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা অভিযুক্তও রয়েছে—জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চুরির ঘটনার সঙ্গে যুক্ত একটি কুখ্যাত গ্যাংকে ধরতে সক্ষম হয় পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে তোলা হলে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।এই ঘটনার পর শহরে চুরি চক্রের বিরুদ্ধে পুলিশের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
চুরির ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ
চুরির ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ
