আগরতলা।। গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের ১৩তম বোর্ড কমিটি মিটিং অনুষ্ঠিত হয় বুধবার। রাজধানীর বাধারঘাট এলাকায় একটি বেসরকারি হোটেলে এই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, গোমতী কো-অপারেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। দুধ এবং দুগ্ধজাত সামগ্রী উৎপাদনে গোমতী কো-অপারেটিভ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। বর্তমানে উৎপাদিত সামগ্রীর গুণমান বৃদ্ধি এবং আরও অধিক পরিমাণে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই আজকের এই বোর্ড মিটিং বলে জানা যায়।
এদিন মন্ত্রী সুধাংশু দাস জানান, চাহিদার তুলনায় রাজ্যে দুধের যোগান কম রয়েছে। ভারত সরকারের সহযোগিতা ছাড়া রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত করা অসম্ভব। তাই ভারত সরকারের ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আলোচনা হয়েছে। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড দেশজুড়ে দুধ ও দুগ্ধজাত সামগ্রী উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বর্তমানে বোর্ডের সদস্যরা ত্রিপুরায় অবস্থান করছেন এবং তাদের সাথে আলোচনা করেই গোমতী ডেয়ারির উন্নয়ন কিভাবে ত্বরান্বিত করা যায় সে বিষয়েই আজকের এই বৈঠক।
