আগরতলা: মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধায় স্মরণে মুখরিত হয়ে ওঠে রাজধানী আগরতলা।

সকালে প্রথমে আগরতলার সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সন্তনা চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার সহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। গান্ধীজির স্মরণে এদিন মনোজ্ঞ সংগীত পরিবেশন করা হয়।এরপর রাজ্যপাল পৌঁছান আগরতলার গান্ধীঘাটে।

সেখানে মহাত্মা গান্ধীর বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গান্ধীঘাট এলাকায় গান্ধীজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ, অহিংসা, শান্তি ও স্বচ্ছতার গুরুত্ব আজও সমান প্রাসঙ্গিক। গান্ধীজির দেখানো পথেই সমাজ ও দেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।শান্তিরবাজারে ইউনিটি পার্কে যথাযোগ্য মর্যাদায় গান্ধী জয়ন্তী পালন।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *