আগরতলা ।।একটি গলি রাস্তার গেইট লাগানোকে কেন্দ্র করে হুলস্থূল কান্ড রাজধানীতে। ঘটনা রাজধানীর বরদোয়ালি এলাকা স্থিত নব অঙ্গীকার সামাজিক সংস্থা সংলগ্ন এলাকার। অভিযোগ এখানে জনৈক সুব্রত পাল নামের এক ব্যক্তি বিগত বেশ কিছু দিন ধরে স্থানীয়দের সাথে দুর্ব্যবহার করে চলেছেন।

শুধুমাত্র একটি গেইট লাগানোকে কেন্দ্র করে উনার এই দুর্ব্যবহার বলে অভিযোগ। এনিয়ে দফায় দফায় সুব্রত পালের সাথে আলোচনা করা হলেও কাজ হয়নি। অবশেষে এলাকাবাসীর তরফে নব অঙ্গীকার সামাজিক সংস্থাতে লিখিতভাবে অভিযোগ জানানো হয়। যার প্রেক্ষাপটে সংস্থার অফিস কক্ষে উক্ত সমস্যার সমাধান লক্ষ্যে এক বৈঠকের ডাক দেওয়া হয়।

কিন্তু বৈঠকে সকলে উপস্থিত হলেও আসে নি মূল অভিযুক্ত সুব্রত পাল ওরফে শঙ্কু। ফলে এলাকাবাসীর অভিযোগ মুলে সকলের সম্মতি নিয়ে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে সংস্থা কতৃপক্ষ সহ এলাকার অভিভাবকেরা সংশ্লিষ্ট এলাকাটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীদের নিরাপত্তা নিশ্চিত রাখার আশ্বাস দিয়ে আসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *