আগরতলা।। আজ থেকে শুরু হলো ত্রিপুরার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব খার্চি পূজা। ভোর থেকেই বৈদিক মন্ত্রোচ্চারণ, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং নিয়ম মেনে পূজার মধ্য দিয়ে শুভ সূচনা হয় এই বছরের খার্চি উৎসবের। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে জনসমুদ্রে পরিণত।

সাত দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন অনুষ্ঠিত হবে বিভিন্ন ধর্মীয় আচার, পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলা। ত্রিপুরার বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য এবং প্রতিবেশী বাংলাদেশ থেকেও বহু ভক্ত ও পর্যটক এই উৎসবে অংশ নিতে আসেন। খার্চি পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য প্রতীক।উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

যান চলাচল, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, পরিচ্ছন্নতা এবং অন্যান্য নাগরিক পরিষেবার জন্যও করা হয়েছে বিশেষ ব্যবস্থা। আগামী সাত দিন ধরে ধর্মীয় আবহ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জনসমাগমে মুখরিত থাকবে খার্চি উৎসব প্রাঙ্গণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *