আগরতলা।। জনগণনা-২০২৬ কে সামনে রেখে আগরতলা পৌরনিগমের কনফারেন্স হলে আয়োজন করা হয় এক গুরুত্বপূর্ণ বৈঠকের। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা টাউন বরদোয়ালি কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

বৈঠকে জনগণনার প্রস্তুতি, তথ্য সংগ্রহের প্রক্রিয়া, নির্ভুল তথ্য সংরক্ষণ এবং জনগণনাকে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জনগণনার কাজে নিয়োজিত কর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। দীপক মজুমদার বলেন এস সি ডট সেন্সাস জিও ডট ইন এই পোর্টালে প্রত্যেকে নিজে নিজের পরিবারের তথ্য অন্তর্ভুক্তি করতে পারবে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই এর মধ্যে ।

তিনি বলেন এই সেন্সাস কার্যে নিযুক্ত বেশিরভাগ ইনোমেরেটর হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। তাই এই সেলফ ইনোমেরেশন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক নাগরিক নিজেরা নিজেদের নথি অন্তর্ভুক্তিকরণ করলে এই সেন্সাস প্রক্রিয়া অনেক সহজ এবং সংক্ষেপ হবে । প্রত্যেক নাগরিক যদি সচেতন ভাবে প্রত্যেকে নিজেদের তথ্য নিজেরাই অন্তর্ভুক্তি করে নিতে পারলে ৩০ দিনে যে সেন্সাস প্রক্রিয়া সম্পন্ন করার কথা তা দশদিনে করা সম্ভব হবে। যার ফলে সময় বাঁচবে এবং সেন্সাস প্রক্রিয়ার সহজ হবে।

সেলফ ইনোমেরেশন প্রক্রিয়ায় তথ্য নথিভূক্ত করলে একটি ১১ সংখ্যার আইডি পাওয়া যাবে ।এই আইডিটি সংরক্ষিত করে রাখতে হবে যখন ইনোমেরেটর বাড়ি বাড়ি আসবেন তখন সেই আইডিটি তাদেরকে দিলে তারা খুব কম সময়ে তথ্য ভেরিফিকেশন করতে পারবেন ।

বক্তারা জানান, একটি সঠিক ও নির্ভুল জনগণনা দেশের পরিকল্পিত উন্নয়ন, সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনগণনার কাজে সকলের সহযোগিতা কামনা করা হয়।সভা শেষে উপস্থিত আধিকারিকরা জনগণনাকে স্বচ্ছ, নির্ভুল ও সময়মতো সম্পন্ন করতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *