আগরতলা।। আগরতলা পুর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার পুর নিগম প্রাঙ্গণে ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’ ও ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স ভেহিক্যালস’ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপ সহ নিগমের অন্যান্য আধিকারিকরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ ও শহর পরিচ্ছন্ন রাখার কাজে নিয়োজিত সাফাই কর্মীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, যারা শহরকে পরিষ্কার রাখেন, তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। তাদের শারীরিকভাবে সুস্থ ও সুন্দর রাখার জন্যই এই বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *