আগরতলা।। রাজধানী আগরতলার আদালত চত্বরে গভীর রাতে ঘটে গেল রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান এবং একটি ক্লাবঘর। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন তাঁরা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।এই অগ্নিকাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *