আগরতলা: আগরতলা পৌর নিগমের ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো মেগা স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাত রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কাউন্সিলর শিখা ব্যানার্জি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এদিনের শিবিরে এলাকার প্রচুর মানুষ উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। শিবিরে উপস্থিত থেকে মেয়র দীপক মজুমদার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।।
