আগরতলা ।।হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া প্রাপ্য মেটানোর দাবিতে Tripura Jute Mills Ltd.-এর শ্রমিক ও কর্মচারীরা শনিবার এক বিশাল মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন।হাপানিয়া এলাকার জুটমিল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় সহস্রাধিক শ্রমিক-কর্মচারী, পেনশনার ও তাঁদের পরিবার অংশগ্রহণ করেন—শ্রমিক সংগঠন সূত্রের খবর।

মিছিল শেষে জুটমিল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন যৌথ কমিটির কনভেনার ধনমনি সিং। উপস্থিত ছিলেন নারায়ণ চন্দ্র দেবনাথ, সুশীল সরকার, প্রদীপ দেবনাথ, শিবানী দাস চক্রবর্তী, ভজন দেবনাথ ও গঙ্গা কলই সহ অন্যান্য প্রতিনিধিরা।শ্রমিকদের দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী ১৯৯৬ সালের ১ জানুয়ারি কর্মরত ১৬৪৭ জন শ্রমিকের সমস্ত প্রাপ্য দ্রুত মিটিয়ে দিতে হবে।

পাশাপাশি পে-স্লিপ, আইপিএস ও সার্ভিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার দাবিও জানানো হয়েছে।অভিযোগ, একাধিকবার দপ্তরে আবেদন ও ডেপুটেশন দেওয়া হলেও এখনও পর্যন্ত জুটমিল কর্তৃপক্ষের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।

এছাড়াও আবাসন, পেনশন এবং শ্রমিক কল্যাণ সংক্রান্ত একাধিক দাবি তুলে ধরা হয় স্মারকলিপিতে।দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জুটমিল শ্রমিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *