আগরতলা। ২০২৭ সালের আদমশুমারি (জনগণনা) কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১৭ জুলাই থেকে সেন্সাস অপারেশনের শুরু হয়ে ছিল। বৃহস্পতিবার সেন্সাস অফ ইন্ডিয়া ২০২৭ নিয়ে ডিএম অফিসের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করেন ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার অসিত কুমার দাস।

তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে ফেজ-১ (হাউস লিস্টিং) কার্যক্রম শুরু হবে। এবার সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহ করবেন এনুমারেটররা। জেলার জন্য প্রস্তুত ৮৭৯টি হাউস লিস্টিং ব্লক, ৯৫৪ জন এনুমারেটর ও ১৭০ জন সুপারভাইজার। ইতিমধ্যেই ১৩,৫৩২টি পরিবার সম্পন্ন করেছে সেলফ-এনুমারেশন।প্রতি ৬ জন এনুমারেটরের জন্য একজন সুপারভাইজার থাকবেন।

এছাড়াও প্রতিটি ব্লকে একজন চার্জ অফিসার থাকবেন, যিনি সুপারভাইজারদের কার্যক্রম তদারকি করবেন।সেন্সাস অপারেশনের সঙ্গে যুক্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। যারা অনলাইনে তথ্য জমা দিয়েছেন, তাঁদের তথ্য ভেরিফাই করা হবে। আর যারা ডিজিটাল পদ্ধতিতে তথ্য দিতে পারেননি, তাঁদের কাছ থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, জনগণনার মাধ্যমে সংগৃহীত তথ্য ভবিষ্যতে সরকারি উন্নয়ন পরিকল্পনা, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই জেলার সকল নাগরিকের প্রতি তিনি সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করে জাতীয় এই গুরুত্বপূর্ণ জনগণনা কার্যক্রমকে সফল করার আহ্বান জানান তিনি।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *