আগরতলা: ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-এর অঙ্গ হিসেবে আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। সমগ্র ত্রিপুরায় এদিন থেকেই শুরু হয়েছে এই অভিযান।

শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল এবং স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে কথা বলেন এবং বলেন, মানুষের জীবন বাঁচাতে রক্তের কোনো বিকল্প নেই।

তিনি জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে মাসব্যাপী বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *