আগরতলা।।রাজ্যব্যপী মানুষ গনেশ উৎসবে মাতোয়ারা । সোমবার সকাল থেকে শুরু হয় পূজার্চনা। দুপুর পর্যন্ত বিভিন্ন মণ্ডপে চলে পুজো।

রাজধানী আগরতলায় প্রতিবারের মতো এবারেও বেশ কয়েকটি বড় বাজেটের পুজো হচ্ছে। এখন গনেশ পূজার মধ্যে দিয়েই শুরু হয়ে যায় পূজার মরসুম। পঞ্জিকা মতে সোমবার সকাল ৮ টা ২৮ মিনিটে শুরু হয় চতুর্থী তিথি। এই চতুর্থীতেই হয় গনেশ বন্দনা যা কে গনেশ চতুর্থী বলা হয়। এদিন গনেশ চতুর্থীর নির্ঘন্ট শুরু হতেই বিভিন্ন মণ্ডপে শুরু হয়েযায় গণপতির বন্দনা।

দুপুর পর্যন্ত অনেক মণ্ডপে পূজার্চনা চলে। গজাননের পূজা এখন গ্রাম থেকে শহর সর্বত্র হচ্ছে। প্রতি বারের মতো এবারেও আগরতলা শহরে বেশ কয়েকটি বড় বাজেটের পূজা হচ্ছে। বারোয়ারি পূজাগুলির পাশাপাশি অনেক বাড়িঘর ও বেবসায়িক প্রতিষ্ঠানেও সিদ্ধিদাতার পূজার আয়োজন করা হয়। বাধা বিপত্তি নাশক এবং বুদ্ধি, জ্ঞান এর প্রতীক হিসাবে গনেশ বন্দনা করে থাকেন ধর্মপ্রাণ মানুষজন।

এদিন রাজধানী আগরতলার বিভিন্ন জায়গায় মণ্ডপগুলিতে দেখা যায় ঢাক ঢোল সহযোগে ও পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে বিঘ্ননাশক এর পূজা হচ্ছে। ভক্তি নিষ্ঠার সঙ্গে পূজা হতে দেখা যায়। কমপক্ষে তিন দিন চলে গনেশ উৎসব। তবে কয়েকটি বড় বাজেটের পূজা আরো বেশি দিন মণ্ডপে প্রতিমা রাখে। থিমের পুজো করে এরা। প্রতি বছরই দেখা যায় গনেশ উৎসবের সময় সন্ধ্যায় দর্শনার্থীদের ব্যাপক ভিড়। এই বছরও এর বেতিক্রম হয়নি বলা বিভিন্ন জায়গার পূজা উদ্যোক্তারা জানান ।

রাজধানীর বিগ বাজেটের পূজা মণ্ডপগুলির সামনে সন্ধ্যায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। প্রসাদের লাইন দেখা যায় দীর্ঘ লাইন। মঙ্গলবারও বিভিন্ন মণ্ডপে মণ্ডপে পূজার্চনা হবে। সব মিলিয়ে অগণিত মানুষ এখন গনেশ উৎসবে মেতে উঠেছেন । সর্বত্র চলছে গনেশ উৎসবের আবহ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *